
মৌমিতা পাচ্ছেন সাহিত্য অকাদেমি যুব পুরস্কার
দুই বাঙালি লেখিকা এবছর সাহিত্য অকাদেমি পুরস্কার পেতে চলেছেন। সাহিত্য অকাদেমি শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন নবনীতা দেবসেন। আর তরুণ লেখিকা মৌমিতা পেতে চলেছেন সাহিত্য অকাদেমি যুব পুরস্কার। ‘কুন্তল ফিরে আসে’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার লাভ করছেন।
সাহিত্য অকাদেমির পক্ষ থেকে গতকাল এবছরের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। ২০১৯ সালে সাহিত্য অকাদেমি শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন ২২ জন এবং যুব পুরস্কার পাচ্ছেন ২৩ জন। প্রত্যেক পুরস্কারপ্রাপক ৫০ হাজার টাকা পুরস্কার এবং স্মারক পাবেন। বাংলার দুই লেখিকা সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়াতে সারা বাংলা জুড়েই বইছে খুশির হাওয়া। দু’জন লেখিকাও পুরস্কারের খবর পেয়ে উচ্ছ্বসিত। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার সাহিত্যিক মহল।
