
আহত অন্তত ২০ জন
দুদিন যেতে-না-যেতেই আবার রেল দুর্ঘটনা। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টায় মহারাষ্ট্রের বসিন্দ ও আসানগাঁও স্টেশনের মাঝে তিতওয়ালা স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২২৯০ নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে আহত প্রায় ২০ জন। কল্যাণ থেকে ঘটনাস্থল দ্রুত পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী – এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। আপাতত মুম্বই ও থানের মধ্যে ট্রেন চলাচল বন্ধ।
গত কয়েক সপ্তাহের মধ্যে পরপর এত রেল দুর্ঘটনায় অস্বস্তিতে রেল প্রশাসন।
