মুম্বই বিস্ফোরণের সাজা ঘোষণা, দুজনের ফাঁসি

বৃহস্পতিবার রায় ঘোষণা করে টাডা আদালত

১৯৯৩-এর মুম্বাই বিস্ফোরণকাণ্ডের দোষীদের সাজা শোনাল টাডা আদালত। এর আগেই আবু সালেম, তাহের মার্চেন্ট, ফিরোজ খান, করিমুল্লাহ খান-কে অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, সন্ত্রাসবাদের ধারায় দোষী ঘোষণা করা হয়েছিল আগেই। বৃহস্পতিবার আবু সালেম ও করিমুল্লাহ-কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানার সাজা শোনানো হল। তাহির মার্চেন্ট ও করিম খান-কে দেওয়া হল ফাঁসির সাজা। 

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গার ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জন মারা যান। আহত হন ৭০০ জন। এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী দাউদ ইব্রাহিম এখনও পলাতক। 
 

Developed by DXDasia