
প্রসেনজিৎ দত্তের ক্যামেরায় বাংলার মইছাড়া প্রতিযোগিতা
মইছাড়া। গ্রামবাংলার এক প্রাচীন উৎসব। গরু, ষাঁড়ের দৌড় প্রতিযোগিতা। বর্ষায়, চাষের ক্ষেতে গরু, ষাঁড় এনে হাজির করেন মালিকরা। একে একে শুরু হয় তাদের দৌড়। কখনও একসঙ্গে দুটো, কখনও বা চারটে। কোন জোড়া কত তাড়াতাড়ি ও নিখুঁতভাবে সীমানা ছুঁল, হিসেব রাখেন বিচারক। এক বা একাধিক দিন দৌড়ের পর, কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল-ফাইনাল পেরিয়ে, জয়ী ঘোষণা করা হয়। থাকে আকর্ষণীয় পুরস্কার।
ছবিগুলি ক্যানিং-এর হেড়োভাঙা গ্রামে তোলা। আনুষ্ঠানিকভাবে, ছাব্বিশ বছরে পা দিল এই প্রতিযোগিতা।
