‘মহীন এখন ও বন্ধুরা’ লাইভ এবার ডিজিটাল প্ল্যাটফর্মে

আগামী ২৫ এপ্রিল রাত ৮টা থেকে প্লেটুমের ঘরে আসছেন ‘মহীন এখন ও বন্ধুরা’

হইহই করে জাঁকিয়ে বসছে ইন্টারনেট। আমাদের চেতনা, মন-মানসিকতা কিংবা দূরে থাকা বন্ধুটির পুরনো ভালোবাসা- সব ফিরে ফিরে আসছে ইন্টারনেটের মাধ্যমে। মহীনের ঘোড়াগুলির সেই বিখ্যাত গান “পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি…”। এক্ষেত্রে হাল আমলের দিকে চোখ রাখলে সমীকরণটা পুরোপুরি পাল্টে যায়। অনলাইন মিডিয়াম ঠিক ভবিষ্যতের মতো। ইন্টারনেট সহজলভ্য হয়ে যাবার পর গোটা বিশ্ব-সংস্কৃতির সঙ্গে আমরা নিজেদের একাত্ম করে ফেলতে পেরেছি। প্লেটুম (Playtoome) ঠিক তেমন কাজেই ব্রতী হয়েছে। সেদিক দিয়ে ভারতের প্রথম অনলাইন ডিজিটাল মিডিয়াম, যারা একবছরের মধ্যে প্রায় দুশোটি অনুষ্ঠান করে ফেলেছে। নাটক, নাচ বা গান সবকিছু নিয়েই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে প্লেটুম।

প্লেটুম একটি ভার্চুয়াল মঞ্চ। রবীন্দ্র সদন বা কলা মন্দিরে যেভাবে আমরা অনুষ্ঠান দেখি, সেইরকমই একটা অনুষ্ঠান, যেখানে দর্শক বা শ্রোতা বসে রয়েছেন ইন্টারনেটে। সারা পৃথিবী থেকে তা দেখা যাচ্ছে। প্লেটুমের সবকিছুই অনলাইনে লাইভের মাধ্যমে দেখা যাবে। পারফর্মিং আর্টের যে-কোনো মাধ্যম, তা গান, নাটক, নাচ যাই হোক না কেন, সবটাই দেখা যায় লাইভের মাধ্যমে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই লাইভ অংশটি আর দেখা যাবে না। ঠিক যেমন ভাবে কোনো মঞ্চে আপনি অনুষ্ঠান দেখতে গেছেন। সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর আর দেখার তৎক্ষণাৎ সুযোগ থাকে না। এখানেও তাই। বা ধরুন রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে দেরি করে পৌঁছেছেন, তাহলে আপনি অনুষ্ঠানের প্রথম দিকটা বেশ কিছুটা মিস করবেন। প্লেটুম প্ল্যাটফর্মেও তাই। যে সময়টা আগে থেকে ঘোষণা করা হয়, সেই সময়েই যদি আপনি ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসে না পড়েন তাহলেই মিস। 

সাধারণভাবে ফেসবুকে লাইভ অনুষ্ঠান দেখা যায় (টেলিভিশন ছাড়া লাইভ দেখার সুযোগ প্রথম নিয়ে আসে ফেসবুক। পরবর্তীকালে ইন্সটাগ্রাম এবং ইউটিউব সংযোজিত হয়েছে।) কিন্তু প্লেটুমের ক্ষেত্রে তা সম্পূর্ণ আলাদা। এরা ফেসবুককে বেছে নিয়েছে শুধুমাত্র প্রচারের মাধ্যম হিসাবে। তাদের নিজস্ব ওয়েবসাইটেই একমাত্র অনুষ্ঠানের লাইভ দেখানো হয়। শুধুমাত্র ইমেল আইডি দিলেই ফ্রি রেজিস্ট্রেশনের সাহায্যে পৌঁছে যাওয়া যাবে প্লেটুমের ঘরে। অডিটোরিয়ামে যেমন টিকিট কেটে সিনেমা, থিয়েটার, অনুষ্ঠান দেখতে হয়, এখানেও তাই। আগে থেকে টিকিটের ব্যবস্থা থাকে। সামান্য টাকা দিয়ে টিকিট কেটে তবেই আপনি এই লাইভ অনুষ্ঠানগুলি অনলাইনে দেখার সুযোগ পাবেন। এর আগে প্লেটুমে অনুষ্ঠান করে গেছেন বিক্রম ঘোষ, রূপঙ্কর, শুভমিতা সহ অনেক নতুন শিল্পীরাও।

আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্লেটুমের ঘরে আসছেন ‘মহীন এখন ও বন্ধুরা’। গৌতম চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, আব্রাহাম মজুমদার, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়, এই সাত জন ক্ষ্যাপা সঙ্গীতশিল্পী  মহীনের ঘোড়াগুলির প্রান স্রষ্টা। নব্বই দশকের পর তারা ব্যাপকভাবে ভারতীয় রক যুগের কিংবদন্তী, আধুনিক চিন্তাধারা  এবং সর্বাধিক প্রভাবশালী আভা-গার্ড সঙ্গীতদল হিসেবে একের পর এক গান সৃষ্টি করে উন্মাদিত করে শ্রোতাদের। মহীনের ঘোড়াগুলির সঙ্গে যুক্ত কিছু বন্ধু-বান্ধব আজকের ‘মহীন এখন ও বন্ধুরা’। প্লেটুমে এইদিন উপস্থিত থাকবেন তাপস বাপি দাস এবং প্রদীপ বুলা চ্যাটার্জির সঙ্গে থাকবেন বিট্টু, সুমন মিকি চ্যাটার্জি, সুদীপ নীল এবং পিপি। নিচে টিকিটের লিঙ্ক দেওয়া রইল। যারা মহীন পাগল বা যারা বাংলার পাল্টে যাওয়া গানের শ্রোতা তাঁরা অবশ্যই টিকিট বুক করে ফেলুন।

টিকিট কিনতে এখানে ক্লিক করুন

অনুষ্ঠানের প্রোমো দেখতে এখানে ক্লিক করুন

Developed by DXDasia