মোদির রাজ্যেই জিএসটি-র বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

অরুণ জেটলির দাবি, কর ফাঁকি দিতে পারবেন না বলেই এই আন্দোলন

খোদ প্রধানমন্ত্রীর ঘরের মাঠ গুজরাটেই জিএসটি-র বিরুদ্ধে চড়ছে আন্দোলনের পারদ। পয়লা জুলাই জিএসটি চালু হওয়ার আগে থেকেই আহমেদাবাদ এবং সুরাটের বস্ত্র ব্যবসায়ী মহল এর বিরোধিতায় পথে নেমে ছিলেন। সেই আন্দোলন থিতু হওয়ার কোনও নাম-গন্ধ তো নেইই, বরং ক্ষোভ বাড়ছে দিন দিন।

কেবল প্রধানমন্ত্রী বা অমিত শাহর নিজের রাজ্য বলেও নয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও গুজরাট থেকে নির্বাচিত সাংসদ। আর সেই গুজরাটেই জিএসিটি-র বিরোধিতার মুখে পড়ে স্পষ্টতই অস্বস্তিতে বিজেপি। অর্থমন্ত্রী অরুণ জেটলির অবশ্য দাবি, কর ফাঁকি দিতে পারবেন না বলেই এই আন্দোলন।

অন্যদিকে এ বছরের শেষের দিকেই গুজরাটে বিধানসভার ভোট। ব্যবসায়ীদের ক্ষোভ প্রশমিত না হলে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে। এই আশঙ্কাতেই ভুগছে এখন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব।

Developed by DXDasia