
কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ফের মোদীর কাছে দরবার মমতার
রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফের বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিভিন্ন প্রকল্পে কমেছে কেন্দ্রীয় বরাদ্দ। পাশাপাশি বেশ কিছু প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত সরকারের চাপিয়ে যাওয়া বিপুল অঙ্কের ঋণের বোঝা। বৈঠকে এই সমস্ত সমস্যার কথা তুলে ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান মমতা। কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের খাতে প্রাপ্য বকেয়া প্রায় ১০ হাজার ৪৫৯ কোটি টাকার একটি তালিকাও তিনি প্রধানমন্ত্রীকে দেন।
পরে প্রবীণ বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
