
কর্মজীবনের ২৫ বছর পূর্তিতে মীরের অনন্য উদ্যোগ
কর্মজীবনের ২৫টি বছর পার করেছেন মীর আফসার আলি। গত কয়েক দশক ধরে প্রজন্মের পর প্রজন্মকে আনন্দে মাতিয়ে রেখেছেন তিনি। এবার তিনি এমন মানুষদের কাছে পৌঁছতে যান, যাঁরা কথা বলতে পারেন না, শুনতে পান না ঠিকঠাক।
আমাদের মধ্যেই রয়েছেন কত বিশেষভাবে সক্ষম মানুষ, যাঁরা মীরের পারফরমেন্স ঠিক করে উপভোগ করতে পারেন না। তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘হ্যান্ডিক্যাপড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এ যুক্ত হয়েছেন মীর। তার পাশাপাশি দৃষ্টান্তমূলক আরেক উদ্যোগ নিলেন তিনি।
নিজের কর্মজীবনে একটানা ২৫ বছর পথ চলাকে উদযাপন করতে তাঁর ব্যান্ড ‘ব্যান্ডেজ’-এর সঙ্গে মীর আয়োজন করলেন ‘মীর টুয়েন্টি ফাইভ ইয়ার্স’ নামের একটি অনুষ্ঠান। ৩১ আগস্ট কলাভবনে অনুষ্ঠিত হল সেটি। সেই অনুষ্ঠানের একটা লভ্যাংশ মীর তুলে দিচ্ছেন ‘হ্যান্ডিক্যাপড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর হাতে।
