আক্রান্ত দেশের সংখ্যালঘুরা, প্রতিবাদ মুম্বই দিল্লির সঙ্গে কলকাতাতেও

উপস্থিত ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনীক দত্ত, সব্যসাচী দেব প্রমুখ

জুনেইদ, উসমান… এই নামগুলো ফিরে ফিরে আসছে। প্রায়শই যুক্ত হচ্ছে নতুন নাম। স্বনিযুক্ত গো-রক্ষা বাহিনীর হাতে প্রাণ গিয়েছে উত্তরপ্রদেশের বল্লভপুরের ১৬ বছরের জুনেইদের। ঝাড়খণ্ডের গিরিধের উসমানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

তবে কেবল সাম্প্রতিক আক্রমণই নয়, বেশ কয়েক বছর ধরেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন এদেশে। অথচ নীরব কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে কলকাতার ঢাকুরিয়ার দক্ষিণাপণ চত্বরে সমবেত হলেন বুদ্ধিজীবী, ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ। গানে, আলোচনায় কবিতায় উঠে এল প্রতিবাদ। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনীক দত্ত, সব্যসাচী দেব প্রমুখ।

‘#notinmyname’  শিরোনামের মঞ্চ এবং দক্ষিণাপণ চত্বরের এদিনের প্রতিবাদ সভায় তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।     

Developed by DXDasia