বর্ণবিদ্বেষের শিকার মিশেল ওবামা

কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের দ্বন্দ্ব এই একুশ শতকেও যেন থামছে না

কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের দ্বন্দ্ব এই একুশ শতকেও যেন থামছে না। তারই প্রমাণ মিলল আবার। শিকার স্বয়ং আমেরিকার প্রাক্তন ফার্স লেডি মিশেল ওবামা। এমনই বিস্ফোরক কথা বলে চমকে দিয়েছেন তিনি। বুধবার কলোরাডো-র ডেনভারে এক অনুষ্ঠানে এসে ৮৫০০ মানুষের সামনে এমনই বক্তব্য তাঁর। নারী শিক্ষা, স্বাস্থ্য, শক্তির উন্নতি সম্পর্কে এই আলোচনা আয়োজন করা হয়েছিল। মিশেল বলেন, এই সব পরিস্থিতির মোকাবিলা করার জন্য নারীদের শক্তিশালী হতে হবে আরও।

দেশের জনপ্রিয় প্রাক্তন ফার্স্ট লেডিকে কী কী ধরনের বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল হোয়াট হাউসে থাকাকালীন, তার কয়েকটি উদাহরণ দেন মিশেল। অনেক গুণী ব্যক্তির কাছ থেকে তাঁর গায়ের রং ও চেহারা নিয়ে কটুক্তি শুনেছেন। অনেকে তাঁকে ‘হিলজুতো পরা বাঁদরি’ বা ‘গোরিলা-মুখো’ বলেও সম্বোধন করতেন। রাজনীতিবিদ, কূটনীতিক এমনকী সাংবাদিকদের কাছ থেকে আসা সেইসব মন্তব্য তাঁকে ক্ষত-বিক্ষত করলেও একবারের জন্যও থামেননি তিনি। আট বছর হোয়াইট হাউসে থাকাকালীন সময়ে কাজ করে গেছেন মনের আনন্দে। অনেকে তাঁকে কথা বলার যোগ্য মনে না করলেও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর কাছে।

Developed by DXDasia