গঙ্গার নীচে মেট্রো আর আড়াই বছর

সল্টলেক থেকে হাওড়া- মেট্রোর কাজে গতি বেড়েছে

বিধাননগর থেকে হাওড়া মেট্রো ২০২০-এর মধ্যে চালু করতে তৎপর রেল প্রশাসন। সেনা এবং আর্কায়োলজিক্যাল সার্ভের যে বাধা ছিল, তা মিটে গিয়েছে। কেটে গিয়েছে হেরিটেজ জট। এখন রেল করর্তৃপক্ষ চাইছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগিয়ে নিয়ে যেতে। যাতে আগামী আড়াই বছরের মধ্যে কাজ শেষ করে ফেলা যায়। সোমবার দুপুরে এই প্রথম রেল বোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তল হাওড়া ময়দান থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রোর সুড়ঙ্গ পরিদর্শন করলেন। সূত্রের খবর আগামী মাসে রেলমন্ত্রী সুরেশ প্রভু কলকাতায় আসছেন কাজের অগ্রগতি দেখতে।

Developed by DXDasia