কলকাতায় বক্সিং রানি মেরি কম

সাংবাদিক বৈঠকে খোলামেলা উত্তর মেরি কমের

কলকাতার একটি কোম্পানির ব্র্যান্ড আম্বাসাডর হয়েছেন বক্সিং রানি মেরি কম। সেই উপলক্ষে কলকাতায় এসেছিলেন তিনি। সাংবাদিক বৈঠকে বেশ খোলামেলা উত্তর দিলেন তিনি। এদিন তিনি বলেন, “ধোনি ক্রিকেটের কিংবদন্তী হলে আমি অবশ্যই বক্সিংয়ের কিংবদন্তী।” মেরি কমের এখন লক্ষ্য ২০২০ টোকিও অলিম্পিক। তারই প্রস্তুতিতে মগ্ন রয়েছেন এখন। দেশের বক্সিংয়ের হালহকিকত সম্পর্কে মন্তব্য করে বলেছেন, এখন সুযোগ অনেক বেড়েছে। পরিকাঠামো ভালো হয়েছে। কিন্তু কিছু অ্যাথলিট একটা পদক পাওয়ার পরই নানা দিক থেকে কোটি কোটি টাকা পাচ্ছে, তার ফলে ফোকাস নষ্ট হচ্ছে। বেশ জোর দিয়েই বলেন, “আমার লক্ষ্য দেশকে অলিম্পিক থেকে সোনার পদক এনে দেওয়া।” রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসতে চান না। তবে যে সরকার তাঁর থেকে বক্সিং সংক্রান্ত সাহায্য চাইবে, সেই সরকারকেই সাহায্য করবেন।

Developed by DXDasia