
হাইকোর্ট ভবন সংস্কার – বৈঠকে প্রধান বিচারপতি
কলকাতার অন্যতম হেরিটেজ ভবন, কলকাতা হাইকোর্ট ভবন সংস্কারে জট কাটছে। সংস্কার নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছে আইজীবীদের তিনটি সংগঠন। বুধবার ওই বৈঠক হতে পারে। ওই বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট গেনারেলেরও থাকার কথা বলে জানা গিয়েছে।গত কয়েক বছরে হাইকোর্টের বিভিন্ন জায়গা থেকে বড় ছোট চাঙড় খসে পযার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মত বাড়িটির একাংশ বসে যাচ্ছে। আই আই টি-র বিশেযজ্ঞদের পরামর্শ, ভবনটি সম্পূর্ণ খালি করে মেরামত করা হোক। বৈঠকে এই সব কিছুই আলোচনা হবে।
