ইঞ্জিনিয়ারিংয়ে বাধ্যতামূলক নয় অঙ্ক ও পদার্থবিদ্যা, সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

২০২১-’২২ শিক্ষাবর্ষের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেছে এআইসিটিই

ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক এবং পদার্থবিদ্যা আর বাধ্যতামূলক নয়, এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর তরফে। ওই দু’টি বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসেবে তালিকাভুক্ত করেছে এআইসিটিই। স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং (বিই) এবং প্রযুক্তি শিক্ষার (বিটেক) ক্ষেত্রে ২০২১-’২২ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু করা হল। কেন্দ্রের নয়া এই সিদ্ধান্তে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি ২০২১-’২২ শিক্ষাবর্ষের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেছে এআইসিটিই, সেখানে বলা হয়েছে স্নাতকস্তরে ভর্তির জন্য পদার্থবিদ্যা, অঙ্ক, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, বায়োলজি, ইনফরমেটিকস প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল বিষয়, কৃষি, ইঞ্জিনিয়াকিং গ্রাফিকস, বিজনেস স্টাডিজ এবং অন্থ্রপ্রনিয়োরশিপের মধ্যে যে কোনও তিনটি বিষয়ে পাশ করলেই স্নাতকস্তরে বিই এবং বিটেক পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে দ্বাদশে ওই তিনটি বিষয় মিলিয়ে অন্তত ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষণের সুবিধা পান যে পড়ুয়ারা তাঁদের ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। তাঁদের মতে, ইঞ্জানিয়ারিংয়ের ভিত্তিই হল অঙ্ক। সেটাই যদি বাদ দেয় কেউ, তা হলে নিম্নমেধার ইঞ্জিনিয়ার তৈরি হবে দেশে।

 

Developed by DXDasia