
কলকাতার ডাফ কলেজ, কালিম্পংয়ের গ্রাহামস হোম ও চার্চ এবং মহিষাদলের রাজবাড়িকে হেরিটেজ হিসাবে চিহ্নিত করা হল
পশ্চিমবঙ্গের স্থাপত্য সংরক্ষনের তালিকায় অন্তর্ভুক্ত হল আরও তিনটি নাম। কলকাতার ডাফ কলেজ, কালিম্পংয়ের গ্রাহামস হোম ও চার্চ এবং মহিষাদলের রাজবাড়িকে ওয়ার্ল্ড হেরিটেজ কমিশন ‘হেরিটেজ’ হিসাবে চিহ্নিত করেছে।
পূর্ব মেদিনীপুরের অনেক রাজবাড়িতেই দেখা যায় ব্যাতিক্রমী ভাস্কর্য ও স্থাপত্যের নিদর্শন। এই রাজবাড়িগুলি তৈরি হয়েছে আঠারো শতকে। এদের মধ্যে সবচেয়ে পুরনো রঙ্গিবসান রাজবাড়ি (১৫০ বছর)। বিভিন্ন দুর্লভ পাথর দিয়ে তৈরি করা হয়েছিল কালিম্পং চার্চ। এই চার্চের কিছুটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল ২০১১ সালের সিকিম ভূমিকম্পের সময়ে। নিমতলা ঘাট স্ট্রিটে রয়েছে আলেকজান্ডার ডাফের স্মৃতিবিজড়িত ডাফ কলেজ বিল্ডিং।
এই তিনটি ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রকের অন্তর্গত তথ্য ও সংস্কৃতি দপ্তর ডাফ কলেজ সংরক্ষরণের জন্য ৫ কোটি টাকা এবং গ্রাহামস হোম ও কালিম্পং এর চার্চের সংরক্ষণের জন্য ৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
