নাচ, গান, চিৎকারে বিতর্ক

নাপোলির সম্মাননীয় নাগরিকত্ব গ্রহণের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। পুরনো ক্লাব আর শহরে এসে আর নিজের আবেগকে বাধ মানাতে পারলেন না দিয়োগো। ভেসে গেলেন উচ্ছ্বাসে। কখনও কেক কাটতে গিয়ে নাচ তো আবার কখনও গাড়ির মাথায় উঠে চিৎকার, ‘ যারা চিৎকার করছেন না তারা জুভেন্তাসের সমর্থক’। ব্যাস আর যায় কোথায়, সমবেত জনতাও প্রবল চিৎকার করে উঠছে এটা বোঝাতে যে তারাও আছেন মারাদোনার পাশে।

এই সব দৃশ্য দেখে অনেকেই বলছেন, অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন মারাদোনা। তবে ভক্তকূল মানতে নারাজ। তাঁদের দাবি, দিয়োগো আবেগের দাস। তাঁর এই আচরণ সম্পূর্ণ আবেগ থেকেই।

Developed by DXDasia