মাওবাদী ও নকশালদের কর্মসংস্থানের আশ্বাস

সমাজের মূল স্রোতে নকশাল ও মাওবাদীদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ রাজ্য সরকারের

এখনও পর্যন্ত ১১জন মাওবাদী সহ আত্মসমর্পণ করেছেন ৩২৮ জন অতি বাম সমর্থক। এর মধ্যে ২০৫ জনকে নিয়োগ করা হয়েছে হোম গার্ড পদে। আরও ৯ জনের চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ২২৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সমাজের মূল স্রোতে নকশাল ও মাওবাদীদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ রাজ্য সরকারের। শুধু কর্মসংস্থানই নয়, আর্থিক সাহায্য, বাড়ি তৈরি, চিকিৎসা, সন্তানের পঠনপাঠন ইত্যাদি ক্ষেত্রেও সরকারকে পাশে পাবে তাঁরা।

Developed by DXDasia