বাংলাদেশের মসজিদ ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিয়ানমারের বিরুদ্ধে

কয়েক লাখ মানুষ বিক্ষোভ জানাতে জমায়েত হন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ১৬ সেপ্টম্বর
শুক্রবার ঢাকায় বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। এই দিন দুপুরে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজের পর হাজার হাজার মুসলমান বিক্ষোভকারীরা জমা হন। এঁদের দাবি ছিল, মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসের অনুকূল পরিবেশ গড়ে তুলতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ করুন।

এরা সরব হন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সাং সুচি-র বিরুদ্ধে। আশপাশের বিভিন্ন রাস্তা দিয়ে দলে দলে মানুষ মিছিল সমাবেশে যোগ দিতে আসেন। হাতে ছিল রঙ বেরংয়ের ব্যানার এবং ফেস্টুন। একটি দল কফিন নিয়ে স্লোগান দিতে থাকেন। কফিনটির উপর ছবি আঁকা হয় মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং ডি ফ্যাক্টো নেত্রী অং সাং সুচির।

আবার কেউ কেউ সারা শরীরে সাদা ও লাল রঙেরংয়ের প্রলেপ দিয়ে মসজিদের সামনে এসে দাঁড়ান। সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ টুটুলও। বিরাটাকায় ফেস্টুন লেখা হয়েছিল মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের নানা দুর্দশার ছবি। তাঁদের আবেদন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশে ফেরত যান, মিয়ানমার সরকার তাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলুক। এই সমস্যা সমাধানে জাতিসংঘ ও আইসি-সহ বৈশ্বিক সংগঠনগুলো হস্তক্ষেপ করুন। বাংলাদেশের বিভিন্ন মসজিদ এবং ঢাকার প্রেসক্লাবের সামনেও এইদিন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। 
 

Developed by DXDasia