
ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতের এক চিরপ্রণম্য বিচিত্রের দূত মঙ্গলমপল্লি বালমুরলীকৃষ্ণ
ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতের এক চিরপ্রণম্য বিচিত্রের দূত মঙ্গলমপল্লি বালমুরলীকৃষ্ণ। কর্ণাটকের গীত জগতকেই শুধু নয় গোটা ভারতের সুরের আকাশকে তিনি সমৃদ্ধ করেছিলেন আপন সৃষ্টিশীলতায়। বেহালা, মৃদঙ্গম থেকে শুরু করে প্রায় নয় খানি বাদ্যযন্ত্রের ওপর তাঁর তালের বৈভব ছিল আকাশ ছোঁয়া।
বাংলার সাথে তাঁর ছিল নাড়ির টান। আর সেই টানের সূত্র ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু মাত্র রবীন্দ্রনাথকে মননে চিন্তনে স্পর্শ করার জন্য শিখেছিলেন বাংলা ভাষা। গেয়েছেন রবীন্দ্রনাথের গান। গোটা জীবন জুড়ে রেখে গিয়েছেন অজস্র কীর্তি। দেশও তাঁকে নানা সময়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে নিজেকে উজাড় করে। ১৯৭১-র পদ্মশ্রী, ১৯৯১ পদ্মবিভূষণ, ২০০১ সালে কালীদাস সম্মান ও সঙ্গীত নাটক আকাদেমির ফেলো। শান্তিনিকেতন থেকে তাঁকে 'দেশীকোত্তম পুরস্কার' এ সম্মানিত করা হয়েছিল। ফরাসি সরকার তাঁকে সম্মানিত করেছে ২০০৭ সালে।
প্রচার বিমুখ এই প্রবাদ প্রতীম সঙ্গীত ব্যক্তিত্বের প্রতি রইল বঙ্গদর্শনের শ্রদ্ধা ও প্রণাম।
(গান – Anandadhaara- P & M Records)
