আজ পুজোর সব কমিটির সঙ্গে কথা মমতার

পুজো নিয়ে মমতার বৈঠক নেতাজি ইনডোরে

পুজোর টুকি টাকি, বিষর্জনের দিন ক্ষণ হয়তো আজই জানা যাবে। পুজো-কর্মকরতাদের সঙ্গে আজ বুধবার কথা বলবেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলিকে বার্তা দিতে আজ বিকেলে নেতাজি ইন্ডোরে এই বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ ছোট–বড় সমস্ত পুজো কমিটির উদ্যোক্তারা এই বৈঠকে উপস্থিত থাকছেন। পুজোয় কতদিন ছুটি থাকবে, কবে বিসর্জন হবে, অফিস, স্কুল–কলেজ কবে খুলবে, সেই বিষয়গুলি জানাবেন মুখ্যমন্ত্রী। এ বছর মহাসপ্তমী ২৭ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর শনিবার বিজয়া দশমী। আবার ১ অক্টোবর রবিবার মহরম। বিজয়া দশমী শনিবার হওয়ার কারণে অনেকেই ওইদিন প্রতিমা বিসর্জন দেবেন না। পরের দিন মহরম। সেদিন বিসর্জন হবে কি না, সেই সিদ্ধান্তও আজই।২ অক্টোবর  গান্ধী জয়ন্তী। ওই দিন পর্যন্ত টানা অফিস–কাছারি, স্কুল–কলেজ ছুটি থাকার সম্ভাবনা। ৫ তারিখ কোজাগরী লক্ষ্মীপুজো। অনেকেই ভাবছেন ওই দিন পর্যন্ত টানা ছুটি থাকবে, সে কথাও হয়তো স্পষ্ট হবে আজ।

Developed by DXDasia