
নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কিছু বিষয়ে ছাড় দিলেও আপাতত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ, সোমবার দুপুরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নজরে নয়া বিধিনিষেধ-
১) আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। এখনও কোনও কিছুই চালু হচ্ছে না, নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব।
২) পার্কে ঢোকার অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলেই, প্রাতর্ভ্রমণের অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলে। এ ছাড়া স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অটোর যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। শ্যুটিং ইউনিটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। ২৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
৩) দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে বন্ধ থাকছে জিম, স্পা। জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ।
৪) শপিং মলে ৩০ শতাংশ লোককে ঢুকতে দেওয়া যাবে। রেস্তরাঁ, বার, হোটেলে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে।
৫) মুদির দোকান, দোকান, বাজার-হাট খোলা রাখা যাবে সকাল ৭টা থেকে ১১টা।
৬) রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জরুরি পরিষেবার বাইরে যান চলাচল নয়।
