বন্যার ধাক্কায় আগুন ফুলের বাজারে

ফুলের ঘায়ে যদি বা মূর্ছা না-ও যান, ফুলের দাম আপনাকে পেড়ে ফেলবে

ফুলের ঘায়ে যদি বা মূর্ছা না-ও যান, ফুলের দাম আপনাকে পেড়ে ফেলবেই ফেলবে।রাজ্যের সাম্প্রতিক বন্যায় মারাত্মক ক্ষতি হয়েছে ফুলচাষে। তাই আগুন মল্লিকঘাটের ফুলের বাজারে। দিন কয়েক আগের দামের সঙ্গে এখনকার দামের ফারাক দ্বিগুণ, তিনগুণ। ফুল, বেলপাতা থেকে দূর্বাঘাস। সব কিছুর দাম একধাক্কায় আকাশ ছুঁয়েছে। ফুলের বাজারের দোকানিরা সাম্প্রতিক প্লাবনকেই এর জন্য দায়ী বলছেন। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি ফুল চাষের ক্ষতি হয়েছে এই প্লাবনে। সেখানকার বহু এলাকা ভেসে গেছে জলে। আর মল্লিকঘাটে ফুল আসে সব থেকে বেশি এই জেলাগুলি থেকেই।

ফুল, বেলপাতা ও তুলসী পাতা থেকে দূর্বাঘাস, দাম বেড়েছে কয়েকগুণ। হলুদ গেঁদা ফুলের ২০টি মালার বান্ডিল। আগে পাওয়া যেত ২৫০–৩০০ টাকায়। রবিবার তার দাম ৬০০ টাকা। লালা গেঁদার বান্ডিলের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা। এখন ৫০০। এক কেজি খুচরো গেঁদা, দাম ছিল ৬০–৭০ টাকা, বেড়ে হয়েছে ১৬০ টাকা। খুচরো রজনীগন্ধা, কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। এখন ১৮০। ৬০–৭০ টাকার রজনীগন্ধার মালা হয়েছে ১০০। দিন কয়েক আগেও ১০০টি গোলাপ কিনতে খরচ হত ৮০–১০০ টাকা, এখন ৩০০ টাকা। দোপাটি৬০–৮০ টাকা কেজি ছিল। সেই দাম বেড়ে হয়েছে ১৮০–২০০ টাকা। এক বান্ডিল বেলপাতার দাম ২ টাকা থেকে বেড়ে হয়েছে ৫ টাকা।

Developed by DXDasia