রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পরই ঘটল ম্যাজিক

শপথ নেওয়ার এক মিনিটের ভিতরই ম্যাজিক। রামনাথ কোবিন্দের ট্যুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল প্রায় তেত্রিশ লক্ষ। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

তবে ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পরপরই ফলোয়ারের সংখ্যা মুহূর্তের মধ্যে ৩.২৫ মিলিয়ন ছাপিয়ে যাওয়ায় অনেকেই বলছেন ডিজিটাল সরণিতেও রাজকীয় ব্যাটিং করতে চলেছেন কোবিন্দ।

Developed by DXDasia