গয়না ও টাকা দিয়ে সাজানো হচ্ছে মন্দির

১০০ কোটি দিয়ে সাজানো হল মন্দির

ফুল দিয়ে নয়, মধ্যপ্রদেশের রতলামের মন্দির সাজানো হচ্ছে টাকা ও  সোনার গয়না দিয়ে। মন্দির সাজাতে ব্যবহার করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সোনা ও টাকা দিয়ে।
প্রতিবছর দিওয়ালি উপলক্ষ্যে রতলামের মহালক্ষ্মী মন্দিরকে টাকা–গয়না দিয়ে  সাজানো হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রায় ১০০ কোটি টাকার জিনিস দিয়ে দিয়ে মন্দির সাজানো হয়েছে। দিওয়ালির সময় ভক্তরা লক্ষ্মীদেবীকে সাজিয়ে তোলার জন্য টাকা, গয়না এবং মূল্যবান বস্তু প্রধান পুরোহিতের হাতে তুলে দেন। যেটা মন্দিরের গর্ভগৃহে রেখে দেওয়া হয়। প্রতিবছরই ভক্তরা এই রীতি বজায় রাখেন।  

মন্দিরে আগত এক ভক্তের কথায়, ‘আমি গত ছ’বছর ধরে এই মন্দিরে আসছি। আমি খুব খুশী এই মন্দিরে এসে এবং আমি ভগবানের কাছে যা চেয়েছি তাই পেয়েছি।’ মন্দিরের প্রধান পুরোহিত সঞ্জয় বলেন, ‘গয়না, নগদ ও অন্যান্য বহুমূল্য দ্রব্য মিলিয়ে ১০০ কোটি টাকা হবে, যা দিয়ে মন্দির সাজানো হয়েছে। দিওয়ালির সময় ভক্তরা দূর–দূরান্ত থেকে এসে ভগবানকে কিছু না কিছু মূল্যবান জিনিস দান করে যান। আমরা সেগুলি সবই মন্দিরে যত্নসহকারে রেখে দিই। মন্দিরের নিরাপত্তায় এই সময় পুলিস মোতায়েন করা হয়।’  
পুলিসের এএসপি প্রদীপ সিং বলেন, ‘মন্দির যা দিয়ে সাজানো হয় তা খুবই মূল্যবান। কেউ যাতে চুরি করতে না পারে সে জন্য মন্দিরের গর্ভগৃহে সব সময় পুলিস রাখা হয়েছে।’ হাজারেরও বেশি ভক্ত দিওয়ালির সময় মহালক্ষ্মী মন্দিরে আসেন। ভাইফোঁটার পর মন্দির কর্তৃপক্ষ ভক্তদের দেওয়া বহুমূল্য দ্রব্য আবার ফেরত দিয়ে দেন। প্রধান পুরোহিতের কাছে ভক্তদের দেওয়া মূল্যবান বস্তুর তথ্য সংরক্ষিত থাকে। যা মন্দিরের ভেতর নিরাপদের সঙ্গে রেখে দেওয়া হয়।  
 

Developed by DXDasia