
স্কুলে সেল ফোন নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে
স্কুল চলাকালীন সেলফোন ব্যবহারে কিছু নিয়ম চালু করতে উদ্যোগী মধ্যশিক্ষা পর্ষদ। শীঘ্রই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছে পর্ষদ। পর্ষদ মনে করে পরীক্ষার হল হোক বা ক্লাস চলাকালীন, সেলফোন ব্যবহার কখনওই উচিত নয়। কারণ, এতে পড়াশোনায় মনসংযোগ নষ্ট হতে পারে। তবে এব্যাপারে তারা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সম্মতির জন্য অপেক্ষা করবে বলে জানা গিয়েছে।
