বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

৫০০ মিটার দীর্ঘ ঝুলন্ত সেতুর উদ্বোধন

আমরা অনেকেই লছমন ঝোলা দেখেছি। কিন্তু প্রায় পাঁচশো মিটারের ঝোলা সেতু? কল্পনাই করা যায় না। হেঁটে চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি দেখতে হলে যেতে হবে সুইজারল্যান্ডের জেরমাট শহরে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। এর নাম অয়রোপাব্রু্যকে বা ইউরোপের সেতু। গ্রাবেনগোফ্যের এর সংকীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উপরে সেতুটি ঝুলছে। জেরমাট পর্যটন কর্তৃপক্ষ বলছে, সেতুটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। সদ্য উদ্বোধন হয়েছে এই সেতুর।

এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিল অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার উপরে। দৈর্ঘ্য ৪০৫ মিটার। এর আগে জেরমাটের একটি সেতু ছিল।  সেটি ওপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গিয়েছিল।  সেখানেই নতুন করে এই সেতুটি নির্মাণ করা হল। জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন  আট টন।  এর ওপর দিয়ে যেতে যেতে  চারপাশের  প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Developed by DXDasia