
দিল্লির চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক সদস্যের নাম রীতা
রীতা এই বছর ছাপ্পান্নোতে পা-দিলো। আয়োজন করা হচ্ছে গ্র্যান্ড পার্টির। না, রীতা মানুষ নয়। দিল্লির চিড়িয়াখানার একটি শিম্পাঞ্জি। চিড়িয়াখানার সবচেয়ে পুরনো সদস্য। তারই জন্মদিনে কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড পার্টির।
১৯৬৪ সালে আমস্টারডাম থেকে আনা হয় রীতাকে। দীর্ঘ সময় ধরে চিড়িয়াখানার নানা ঘটনা ও বিবর্তনের সাক্ষী সে। ন্যাশনাল জুলজিক্যাল পার্কের সহ অধিকর্তা রাজা রাম সিংহ-র কথায়, ও এখানকার সবচেয়ে পুরনো বাসিন্দা। এই পার্কের অন্যতম আকর্ষণও সে। মানুষের নানা প্রবৃত্তি রয়েছে ওর মধ্যে। অনেক সময় দর্শনার্থীদের সঙ্গে নানা অঙ্গভঙ্গি করে ভাব বিনিময়ও করে সে। কিন্তু এখন বয়সের কারণে সে একা থাকতেই পছন্দ করে।কিন্তু এখন আর সে বের হয় না। পরপর তিন সন্তানের মৃত্যুর শোক ও বার্ধক্য – নিঃসঙ্গতার কারণে একাকিত্বে ভুগছে রীতা। গ্র্যান্ড পার্টির সম্পর্কে রাজা রাম সিংহ বলেন- তাকে নিয়ে গ্র্যান্ড পার্টির এই পরিকল্পনায় জন্মদিনের থেকে অনেক বেশি জড়িয়ে রয়েছে আবেগ। পাশাপাশি দর্শকরা প্রচুর কিছু জানতেও পারবেন।
