দেশের পরিস্থিতি নিয়ে প্রাক্তন সেনা আধিকারিকদের চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অসন্তোষ জানিয়েছেন তাঁরা

দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন ১১৪ জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গোটা ভারত জুড়ে তৈরি হয়েছে ভয় ও অবিশ্বাসের বাতাবরণ – এমনটাই বক্তব্য তাঁদের। মুসলিম ও দলিতদের ওপর বারবার নেমে আসা আক্রমণের নিন্দা করেই এই চিঠি লেখা হয়েছে।

১১৪ জনের সই করা এই চিঠিটিতে লেখা, ‘আমরা দেশের সুরক্ষার জন্য আমাদের জীবনের একটা বড় সময় দিয়েছি। সেনাবাহিনীর গায়ে কোনও রাজনৈতিক দলে ছাপ নেই। একমাত্র দেশের সংবিধানের প্রতিই আমাদের আনুগত্য। বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে, তাকে আর অবহেলা করতে পারছি না। আমাদের দেশের বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। কেউ ভিন্নমত প্রকাশ করলেই তা বিশ্বাসঘাতকতা নয়, বরং এটাই গণতন্ত্রের আসল রূপ।’

Developed by DXDasia