বঙ্গদর্শনের গ্যালারি। অরিত্র দত্তর ছয়টি ফ্রেমের ছবিমহল…
আমাদের প্রত্যেকের ভিতর একপ্রকার অচেনার গলি আছে। নিত্য চলতে ফিরতে সেই গলিপথকে আবিষ্কার করার নেশাই কখনও হয়ে ওঠে ছোটোবেলা, কখনও নৈরাশ্য, আবার কখনও বহুদিনের প্রেম। একা হাঁটতে হাঁটতে গায়ে ধুলো জমে, ভিড় করে আসে সহস্র রং। এই শহরের বুকেই যত রং ঢালা— ক্যানভাস তৈরি করে তাতে টুকরো জীবন দেওয়া হচ্ছে। তরুণ আলোকচিত্রী অরিত্র দত্ত ফ্রেমের মধ্যে তুলে আনেন সেই রং। রঙের প্রলেপ পড়লেই ফ্রেমেদের দেখা যায়, ছোঁয়া যায়, তারপর অনুভব করা যায়। এখানে প্রকাশিত অরিত্রর প্রত্যেকটি ছবিতেই চরিত্র আছে। তাদের দেখতে পাবেন অথবা পাবেন না। কিন্তু এই যে দেখার চোখ তৈরি হচ্ছে ধীরে ধীরে, এটাকেই হয়তো বাংলায় বলে, ‘বোঝো ঠ্যালা’। আজ ছবিমহলের ৫৫তম পর্ব।

ক

খ

গ

ঘ

ঙ

চ