
মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে
জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে নিহত হয়েছে ২ হিজবুল মুজাহিদ্দিন। এনকাউন্টারের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক জঙ্গিকে।
কুলগামের খুদওয়ানি এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে, এমন খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন সেনার ওপর গুলি চালাতে থাকে জঙ্গিরা।
এদিকে, জঙ্গিদের গুলি বর্ষণের মুখে পাল্টা হামলা চালায় সেনাও। ফলে মারা য়ায় ২ জন জঙ্গি। মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে। এর আগে গতকালই কাশ্মীরের সোপিয়ানে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে মারা গিয়েছে এসক জঙ্গি। গ্রেফতার করা হয় আরেক জঙ্গিকে।
