
পুজোয় কেনাকাটির নতুন ঠিকানা রাজ্য সরকারের তাঁতের হাট
আর হাতে গোনা কটা দিন বাকি পুজোর। জোরকদমে চলছে কেনাকাটি। সেই সময় সরকারের উদ্যোগে মিলনমেলার তাঁতের হাট পুজোর কেনাকাটির নতুন মাত্রা যোগ করেছে। তবে শুধুই তাঁত নয় এখানে পাওয়া যাচ্ছে খাদির শাড়ি, বীরভূমের বসোয়ার সিল্ক, বিষ্ণুপুরের বালুচরি, মুর্শিদাবাদের মসলিন, বীরভূমের আবাডাঙার কাঁথাস্টিচ, টাঙাইল-সহ বাংলার নানা শাড়ি। শাড়ি ছাড়াও পাওয়া যাচ্ছে সালোয়ার কামিজ, ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট আরও অনেক জিনিস। এই মেলা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
শাড়ির সঙ্গে এই মেলায় পাওয়া যাচ্ছে ঘর সাজানোর নানা উপাদান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা যোগ দিয়েছেন এই মেলায়। পাওয়া যাচ্ছে বর্ধমানের আউশগ্রামের ডোকরা, শান্তিনিকেতনের হাতের কাজের নানা গয়না, পিংলার পটও।
