পরিবেশ-বান্ধব উদ্যোগ নিয়ে অনন্য নজির গড়ল কলকাতার সেরা ক্লাবগুলি

ভারতে প্রথম এই ক্লাবগুলি সুপ্রিম কোর্ট নির্দেশিত পরিবেশবিধি অনুসরণ করল

সারা ভারতেই পরিবেশ দূষণ যথেষ্ঠ ভয়াল আকার নিয়েছে। সেই প্রেক্ষিতে সাম্প্রতিক এক রায়ে পরিবেশ ও জলসম্পদ রক্ষায় দেশের ক্লাবগুলিকে এগিয়ে আসতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের গ্রিন বেঞ্চ। ভারতে প্রথম সেই নির্দেশ মেনে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতার বেশ কয়েকটি নামজাদা ক্লাব। 

ক্যালকাটা ক্লাব ইতিমধ্যেই ছাদে বসিয়ে নিয়েছে সোলার প্যানেল। এর সঙ্গে বৃষ্টির জল ধরে রাখা, বর্জ্য পদার্থের নতুন করে ব্যবহার, জল নিষ্কাশনের বন্দোবস্তও শেষের পথে। সেপ্টেম্বরের মধ্যেই কাজগুলি শেষ হয়ে যাবে বলে জানা গেছে। অন্যদিকে ক্যালকাটা রোইং ক্লাব জল পুনর্ব্যবহারের কাজ শুরু করেছে। তারা ধাপে ধাপে সৌরশক্তি প্রকল্প শুরু করবে, খরচ পড়বে ৭০-৮০ লাখের মতো।  

জল পুনর্ব্যবহার এবং বৃষ্টির জল ধরে রাখার উদ্যোগ নিয়েছে টলি ক্লাব। আগে তারা সোলার প্যানেল বসিয়েছিল, এখন নতুন করে সৌরশক্তি ব্যবহারের চেষ্টা করছে। পাশাপাশি, কঠিন বর্জ্য পদার্থকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া, লেক ক্লাব, ডালহৌসি ইন্সটিটিউশনের মতো নামি ক্লাবগুলিও নানা ধরনের পরিবেশ-বান্ধব পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইতিমধ্যেই।  
 

Developed by DXDasia