দিল্লিতে শেখ হাসিনা। সাক্ষরিত হল ২২টি চুক্তি

এদিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতা-খুলনা বাস এবং ট্রেন পরিষেবার সূচনা করলেন দু’দেশের প্রধানমন্ত্রী

সাত বছর পর দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে দিল্লিতে শেখ হাসিনা। সাক্ষরিত হল ২২টি চুক্তি। যার মধ্যে রয়েছে বিদ্যুৎ পরিকাঠামো নির্মাণ, অসামরিক পরমাণু সহযোগিতা, প্রতিরক্ষা, সামরিক সহায়তার মতো বিষয়। তিস্তা নিয়ে অবশ্য কোনও চুক্তি হয়নি দু’দেশের মধ্যে। তবে ভারত এবং বাংলাদেশ, দুই দেশের প্রধানমন্ত্রীই আশা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে তিস্তা নিয়ে সহমতে পৌঁছানো সম্ভব হবে।বাংলাদেশকে সামরিক সরঞ্জাম কিনতে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ভারত। এ ছাড়াও বাংলাদেশকে ভারত আরও সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে পরিকাঠামো উন্নয়নের জন্য। এদিনই  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতা-খুলনা বাস এবং ট্রেন পরিষেবার সূচনা করলেন দু’দেশের প্রধানমন্ত্রী।

Developed by DXDasia