
হাইকোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের করেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়
ভারতে গেম ব্লু হোয়েল সংক্রান্ত সমস্ত লিংক বন্ধ করতে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার কেন্দ্র সরকারকে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ব্লু হোয়েল সংক্রান্ত সকল লিংক বন্ধ করার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা কোর্টে হাজির হয়ে জানাতে হবে কেন্দ্রকে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।
এর আগে গেম ‘ব্লু-হোয়েল’ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মামলাটি দায়ের করেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। কেন্দ্র ব্লু-হোয়েল গেমটিকে নিষিদ্ধ করা সত্ত্বেও গেমের লিঙ্ক কী করে মোবাইল-কম্পিউটারে ঘুরে বেড়াচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখতে আদালত যাতে কোনও নির্দেশ দেয় সেই আবেদন করা হয়েছিল। </p>
কেন্দ্রীয় সরকার গেমটি নিষিদ্ধ করা সত্ত্বেও কী করে এই লিংক খোলা যাচ্ছে ও খেলা যাচ্ছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা।
