কোচ নিয়োগ ঘিরে দিন ভর চললো নাটক

কোহলি অনড়, তাই ফের কোচ হলেন রবি শাস্ত্রী

বিরাটের ওভার ট্রাম্পেই ফের ভারতীয় দলের কোচ নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। সঙ্গে অবশ্যই নির্বাচক মণ্ডলীর ভিতর থেকে সমর্থন পেলেন সচিন তেন্ডুলকরেরও। বোলিং কোচ হলেন জাহির খান। আর বিদেশে ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হলেন রাহুল দ্রাবিড়।

মঙ্গলবার কোচ নির্বাচন ঘিরে দিনভর চললো নাটক। এদিন রাতে মুম্বই থেকে ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রচার মাধ্যমকে বলেন, কোচ নির্বাচন নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি। আর এই ঘটনার মিনিট পাঁচেকের মধ্যে বোর্ডের অস্থায়ী প্রেসিডেন্ট সি কে খান্না কোচ হিসেবে শাস্ত্রীর নাম ঘোষণা করেন। 

বোর্ড কর্তারা বলছেন, কোহলি অনড় বলেই শাস্ত্রীকে ফেরানো হল। তা না হলে টম মুডির প্রেজেন্টেশনও যথেষ্ট ভালো ছিল। কিন্তু শাস্ত্রী বোলিং কোচ হিসেবে চেয়েছিলেন ভরত অরুণকে। সূত্রের খবর সৌরভের দাবি অনুযায়ীই জাহির খানকে বোলিং কোচ করা হয়েছে।

Developed by DXDasia