মুঠোফোনে হাতের মুঠোয় সরকারি স্বাস্থ্য পরিষেবা

ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই পেয়ে যাবেন পরিষেবা সংক্রান্ত সব তথ্য

ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকিউলোসিস সম্পর্কে তথ্য পেতে আর যেতে হবে না স্বাস্থ্য দপ্তরে। ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমেই পেয়ে যাবেন সেই সম্পর্কিত সব তথ্য। এই অ্যাপ বলে দেবে কোথায় আছে কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্র, কোথায় করা হবে বিনামূল্যে রক্ত পরীক্ষা অথবা হঠাৎ অসুস্থ হলে কোথার নিয়ে যাবেন সহ স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত নানা খবর। জনস্বার্থে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ শুরু করতে চলেছে এই মোবাইল অ্যাপ। অ্যানড্রয়েড ফোনের প্লে-স্টোরের অপশনের মাধ্যমেই এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যানড্রয়েড ফোনে ব্যবহারকারীরা এই পরিষেবা পাবেন। আগামী ৫ মে অ্যাপটির উদ্বোধন করা হবে।

Developed by DXDasia