
আবার সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত গড়ল মহানগর
আমাদের কলকাতা চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হয়ে এসেছে। এবারের রথযাত্রার দিনেও ব্যতিক্রম হল না তার। জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়াকে ঘিরে গোটা অঞ্চলেই সেদিন ছিল খুশির আমেজ।
দুর্গাপুজো হোক বা ইদ, খ্রিস্টমাস হোক বা ভাইফোঁটা – খিদিরপুরের অধিবাসীরা জাতি-ধর্ম নির্বিশেষে সব উৎসবেই মেতে ওঠেন আনন্দে। প্রত্যেক বছর রথযাত্রাও মহাসমারোহে পালিত হয় এখানে। এবারের রথযাত্রাতেও দেখা গেল, জগন্নাথের রথ নিয়ে বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন। একেকটি রথের একেক রকম সাজ। পথচারীরাও ভিড় করে সেই রথগুলোকে দেখছেন। রথ নিয়ে যারা বেরিয়েছেন, তারা প্রসাদ তুলে দিচ্ছেন পথচলতি মানুষের হাতে।
পাঁপড়, নানা রকমের মিষ্টি, তেলেভাজা-র স্টল, আইসক্রিমের গাড়ি – সব মিলিয়ে যেন মেলা বসে গেছে সমস্ত অঞ্চলে। নানা জায়গায় বিক্রি হচ্ছে ফুলের মালা।

