
রাজ্যে আরও ১৬ লক্ষ মানুষ পাবেন ২ টাকা কিলো দরে চাল
পশ্চিমবঙ্গে খাদ্যের জনবন্টনে ইতিমধ্যেই গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছে খাদ্যসাথী প্রকল্প। জঙ্গলমহলের সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এই প্রকল্পের আওতায় ২ টাকা কিলো দরে চাল পাচ্ছেন।এবার আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিল রাজ্যসরকার।
এই প্রকল্পের জন্য রাজ্যের খরচ হবে প্রায় ৪৫০০ কোটি টাকা। মে মাস থেকেই ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপক নতুন প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছে খাদ্যদপ্তর।
