
‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে’-পার্থ চট্টোপাধ্যায়
‘রাজ্যপাল আসলে মোদি বাহিনীর অনুগত সৈনিক, হুমকি দিয়ে তাঁকে চুপ করানো যাবেনা’। এই কথা বলে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢাললেন বিজেপি নেতা রাহুল সিন্হা।
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী উত্তর ২৪ পরগণার অশান্তি নিয়ে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি, রাজ্যপাল বিজেপি কর্মীর মতো আচরণ করেছেন। আজ রাহুল সিন্হার বক্তব্য কার্যত সেই দাবিকেই শিলমোহর দিল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, রাহুল সিন্হার কথাতেই বোঝা যাচ্ছে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। তৃণমূল একথা আগেই বলেছিল।
