অ্যাকাডেমির জন্য অলিম্পিকের পদক উঠল নিলামে

ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম অলিম্পিকের পদক জয়ী- কে ডি যাদব

স্বপ্নের অ্যাকাডেমির জন্য বিক্রি করা হবে আরেক স্বপ্নের। নিলাম করা হবে কুস্তিগির কে ডি যাদবের অলিম্পিক জয়ের ব্রোঞ্জ পদকটি।

১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে পদজয়ী হন কে ডি যাদব। তিনিই ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয়। তাঁর স্বপ্ন ছিল মহারাষ্ট্রে একটি জাতীয় মানের কুস্তি অ্যাকাডেমি তৈরি করা হোক। সরকারের তরফ থেকে আশ্বাস পেলেও পাওয়া যায়নি সাহায্য। ৭ বছর হলেও এই স্বপ্ন পূরণ হয়নি। তাই পরিবারের সদস্যরা অ্যাকাডেমি তৈরির জন্য নিলামে তুলছেন পদক। 

Developed by DXDasia