
তিন বছর পরে, অমিতাভ বচ্চন ফিরছেন তাঁর বিখ্যাত শো নিয়ে
আবার শুরু হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এবার সিজন ৯। তিনবছর পরে ছোটপর্দায় ফিরে আসছেন অমিতাভ বচ্চন তাঁর এই বিখ্যাত শো নিয়ে। তবে, কেবিসি-৯ এর বিশেষত্ব হল, লাইফ লাইনে নেই কোনও ‘ফোন আ ফ্রেন্ড’ অপশন। তার বদলে, থাকছে ‘ভিডিও আ ফ্রেন্ড’। বন্ধুর থেকে সাহায্য নেওয়া যাবে ভিডিও কলের মাধ্যমেই।
যাঁরা অংশ নিতে চান কেবিসি-৯তে, তাঁদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে জুন মাসেই। তৈরি প্রতিযোগীদের শর্টলিস্টও। এই সিজনে পুরস্কারের টাকার অঙ্কও বাড়ানো হয়েছে অনেকটাই। তবে তা কক্ত, জানানো হয়নি। গতবার পুরস্কারের অর্থমূল্য ছিল ৭ কোটি টাকা।
সেপ্টেম্বর থেকে, সোনি টিভি-তে রাত ন’টায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
