সাহিত্যে নোবেল পেলেন কাজুও ইশিগুরো

১৯৮৯-এ বুকার পান ইশিগুরো

২০১৭ সালের সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ-জাপানি সাহিত্যিক কাজুও ইশিগুরো। এই সম্মান প্রাপ্তির দৌড়ে এবছর ছিলেন জাপানের মুরাকামি, কেনিয়ার থিওংগো সহ অনেকেই। তবে এবছরে এই পুরস্কার জিতে নিয়েছেন 'দ্য রিমেনস অফ দ্য ডে'-এর লেখক।

৬২ বছর বয়সী এই জাপানি সাহিত্যিকের বহু সৃষ্টিই সমাদার পেয়েছে বিশ্ব সাহিত্যে। তার মধ্যে'নেভার লেট মি গো' অত্যতম উল্লেখ্য। এই সম্মাননা প্রাপ্তির খবর পেয়ে রীতিমত উচ্ছ্বসিত সাহিত্যিক নিজেও। বলছেন, নিজের কাজের এমন স্বীকৃতি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম ভুয়ো খবর।

জন্ম নাগাসাকিতে হলেও এখন ব্রিটেনের নাগরিক ইশিগুরো। আটটি বই ছাড়াও সিনেমা ও টেলিভিশনের জন্য রচনা করেছেন বেশ কিছু স্ক্রিপ্ট। ১৯৮৯-এ'দ্য রিমেনস অফ দ্য ডে'-র জন্য পান বুকার।

গতবছরে সাহিত্যে নোবেল পেয়েছিলেন গায়ক তথা গীতিকার বব ডিলন। সেই পুরস্কার বিবেচনা নিয়ে বেশ উন্মাদনাও দেখা গিয়েছিল ডিলভক্তদের মধ্যে। উল্লেখ্য, বব ডিলনই নোবেল প্রাপক প্রথম গীতিকার।

Developed by DXDasia