
‘বিগ বস তামিল’ ধারাবাহিকের সঞ্চালনা করার ‘অপরাধে’ অভিনেতা কমল হাসানকে গ্রেফতার দাবি
‘বিগ বস তামিল’ ধারাবাহিকের সঞ্চালনা করার ‘অপরাধে’ অভিনেতা কমল হাসানকে গ্রেফতার দাবি তুললো কট্টর হিন্দু সংগঠন হিন্দু মাক্কাল কাটচি। তাদের দাবি, ওই ধারাবাহিক ৭ কোটি তামিলের ভাবাবেগে আঘাত দিয়েছে। তাই এই ধারাবাহিকটিকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।
হিন্দু সংগঠনের দাবি, ওই ধারাবাহিকে ১৫ জন অভিনেতা-অভিনেত্রীরা ৭৫ শতাংশ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে আসেন। তা ছাড়াও ধারাবাহিকটিতে বামপন্থী আদর্শও প্রচার করা হচ্ছে বলে তাদের অভিযোগ।
কমল হাসান বলেন, এই ধারাবাহিক ক্রিকেটের মতোই প্রয়োজনীয়। গত এগারো বছর ধরে এ ধরনের ধারাবাহিক টিভিতে দেখানো হয়েছে, তা বোধ হয় অভিযোগকারীরাও খেয়াল করেনি।
