ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবার কল্যাণীতে

বিমানবন্দর তৈরির ক্ষেত্রে মুম্বাইয়ের থেকে কল্যাণী অনেকটাই এগিয়ে

ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর কোথায় বানানো হবে, তা নিয়ে খুব শিগগিরই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিতে চলেছে। নতুন বিমানবন্দরের জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রে প্রথম রাউন্ডে তাঁরা নদিয়া জেলার কল্যাণীকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য কলকাতা সংলগ্ন এই জায়গা মুম্বাইয়ের থেকেও বেশি পছন্দ বিমানবন্দর কর্তৃপক্ষের।

কল্যাণীতে নতুন বিমানবন্দর তৈরি করতে মোটামুটি ১,৩০০ থেকে ১,৫০০ একর জমির দরকার। রাজ্য সরকার সেই জমির ব্যবস্থা করে দেবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসেছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা। রাজ্য সরকার নতুন বিমানবন্দর তৈরিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে সব রকম সাহায্য করবে বলে জানিয়েছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ কমাতে কলকাতার আশেপাশে একটি বড়োসড়ো বিমানবন্দরের প্রয়োজন। কল্যাণীতে নতুন বিমানবন্দর তৈরি হলে সেই চাপ অনেকটাই কমবে বলে মনে করছে এয়ারপোর্ট অথরিটি।
 

Developed by DXDasia