
কৃতি আয়োজিত ‘হয়ে ওঠা গান- গান কুড়োনোর গল্প’
“একই জীবনের মধ্যে একজন মানুষ কতবার জন্মান? কতবার মারা যান? কতবার হারিয়ে যান? কতবারই বা ভেসে ভেসে ওঠেন? নাম হারিয়ে যায়, গোত্র হারিয়ে যায়, ধর্মও– কী থাকে, অন্ধ জাতিস্মরের কী থাকে তা হলে? হয়তো গানটুকু, স্রেফ গানটুকু, এ মলিন আর এ-ধূসর পথ চাওয়া… এ চাওয়ার রং নাও তুমি…”। লিখছেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়। নয়ের দশকের বিখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন তাঁর ‘হয়ে ওঠা গান’ নিয়ে কথা বলবেন। কথা বলতে বলতে কখনও গান গেয়ে উঠবেন। আর তাতে যোগ্য সঙ্গত দেবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। যে কথাগুলি সুমন বলবেন, সেই প্রসঙ্গের কিছু গানও থাকবে তাতে। এইভাবে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠবে বর্ণময়। কৃতি আয়োজিত এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘হয়ে ওঠা গান- গান কুড়োনোর গল্প’। আগামী ৮ জুন সন্ধে ৬-৩০টায়, জি.ডি.বিড়লা সভাঘর।
