পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি অনুষ্ঠান আয়োজনে পালন করবে প্রধান ভূমিকা

বাংলার যাত্রাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে এবার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এখন থেকে নিয়মিত যাত্রাপালার আয়োজন করবে। বাংলার বিভিন্ন প্রান্তের যাত্রাশিল্পীরা অংশগ্রহণ করবেন এই উদ্যোগে। মৃতপ্রায় যাত্রার প্রাণ আবার ফিরিয়ে আনাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি এইসব অনুষ্ঠান আয়োজনে প্রধান ভূমিকা পালন করবে।

এ-বছরই, যাত্রাব্যক্তিত্ব চপলকুমার ভাদুড়ীকে দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ পুরস্কার। পাশাপাশি, এই প্রথমবার যাত্রা গ্রুপগুলির জন্য বুকিং কাউন্টার খুলেছে সরকার। ‘যাত্রা দর্পণ’ নামে একটি বার্ষিক বইও প্রকাশিত হয়েছে এ-বছর।

বর্তমানে এ-রাজ্যের প্রায় ১০ লক্ষ শিল্পী যাত্রার সঙ্গে জড়িত। এঁদের মধ্যে অনেকেই বার্ষিক ৯ হাজার টাকা অনুদান পান সরকারের তরফ থেকে। এবার নিয়মিত যাত্রার আয়োজন করা হলে আরও স্বচ্ছ্বল হবে শিল্পীদের অবস্থা – এমনটাই মনে করা হচ্ছে।

Developed by DXDasia