জাতীয় সড়কের ধারে ‘পথসাথী’

রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি করা হবে পান্থশালা

জাতীয় সড়কের পাশে তৈরি করা হচ্ছে পান্থশালা। নাম ‘পথসাথী’। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় সড়কপথের ধারে গড়ে উঠছে ক্ষণিক বিশ্রামের ঠিকানা।

মালদহ জেলায় প্রথম চালু হয় এই ‘পথসাথী’।  মালদহের নারায়ণপুরে এই পান্থশালায় রয়েছে ৫টি এসি ঘর। জেলার অনগ্রসর শ্রেণীর মহিলারাই যাবতীয় কাজের দায়িত্বে। দেখভালও করছেন তাঁরাই। এই মুহূর্তে কর্মী ১৭ জন। ২.৫ কোটি টাকা খরচ হয়েছে এই পান্থশালাটি তৈরি করতে।

দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন পথে শীঘ্রই চালু হবে আরও অনেক ‘পথসাথী’। থাকবে দুপুর ও রাতের খাবারের পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও।

Developed by DXDasia