
রাজ্যের প্রতিটি জঙ্গলে শৌচালয় তৈরি করবে বনদপ্তর
জঙ্গল ও জঙ্গল সংলগ্ন অঞ্চলে পশু ও মানুষের একসঙ্গে বসবাস। ফলে পশু ও মানুষে সংঘর্ষ প্রতিদিনের ঘটনা। এই সংঘর্ষের কারণ ঘন জঙ্গলে মানুষের প্রবেশ। কাঠ, ফল ফুল, মধু সংগ্রহ ছাড়াও মানুষ শৌচকার্যের জন্য ঘন জঙ্গলে প্রবেশ করে। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গল সংলগ্ন লোকালয়ে রয়েছে শৌচালয়ের অভাব।
জঙ্গলে শৌচকার্যের জন্য যাতে যেতে না হয় তার জন্য শৌচালয় তৈরি করবে বন দপ্তর। এই প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের বৈকুন্ঠপুরে জঙ্গলে ৩৫০টি শৌচালয় তৈরি করা হয়েছে। এই কাজকে সফল করার জন্য বনদপ্তর জঙ্গল সংলগ্ন গ্রামগুলির গ্রামপঞ্চায়েতগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
