
দুই লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় হয়েছেন প্রমিত দেবমল্লিক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। এই রাজ্যে গত তিন শতকে কেউ আইইএস পরীক্ষায় দ্বিতীয় হয়নি। সিভিল ইঞ্জিনিয়ারিং-এর স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষায় গোটা দেশের দুই লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রমিত দেবমল্লিক। সল্টলেকের বাসিন্দা প্রমিত লা মার্টিনিয়ার স্কুল থেকে আইএসসি পাশ করেন। ২০১৫ সালে জয়েন্টে ১৮৯৮ র্যা ঙ্ক করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। তারপর প্রমিতের আইইএসে এই অভূতপূর্ব সাফল্যে খুশি এবং গর্বিত যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ প্রমিতের পরিবার ও বন্ধুরা।
নিজের এই সাফল্যের জন্য বাবা পথিক দেবমল্লিকের পাশাপাশি যাদবপুরের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রমিত। ছাত্র আন্দোলন এবং নানা ঘটনায় শিরোনামে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয় তার সাফল্যে বারবার দেশের নাম উজ্জ্বল করেছে। তা বলাই বাহুল্য।
