হ্যারিকেন ইরমা এগোচ্ছে ফ্লোরিডার দিকে

রবিবার রাতেই মায়ামি-সহ ফ্লোরিডার বিস্তীর্ণ উপকূলে আছড়ে পড়তে পারে এটি

হ্যারিকেন ইরমার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয় দ্বীপগুলি। এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জানান, দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র কথায়, সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস-এ ক্ষতির মাত্রাটা ব্যাপক। ইরমা শুরুতেই আঘাত হানে এন্টিগুয়া ও বারবুডায়। তারপর যায় সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে। এই দুটি দ্বীপে আঘাত হানার আগে এই হ্যারিকেনে বাতাসের গতি ছিল ঘন্টায় ৩০০ কিলোমিটার। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঝড়ের কারণে বন্যা হয়েছে এবং দ্বীপের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

আমেরিকার ফ্লোরিডার পশ্চিম এলাকা থেকেও অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। ক্যাটাগরি-ফাইভ বা সর্বোচ্চ মাত্রার হ্যারিকেন ইরমা এখন নর্দান ভার্জিন আইল্যান্ডের ওপর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। রবিবার রাতেই মায়ামি-সহ ফ্লোরিডার বিস্তীর্ণ উপকূলে আছড়ে পড়তে পারে এটি। 

গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ঝড় হিসেবে মনে করা হচ্ছে ইরমাকে। 

Developed by DXDasia